মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোণা) প্রতিনিধি ||
মদন পৌর ওলামা দলের আহ্বায়ক রায়হান, সদস্য সচিব ইকবালমোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণার মদন পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা মুফতি রায়হান আহমাদকে আহ্বায়ক এবং ক্বারী মাওলানা ইকবাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাহনীম আলম এবং সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমানের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।ঘোষিত কমিটিতে এ. কালাম খান দানা মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া হাফেজ সানোয়ার হোসেন, মাওলানা মিজানুর রহমান ফয়েজী, মো. সাইফুল আলম (লিটন), হাফেজ নাজমুল ইসলাম নওশাদ, হাফেজ মিলাদ চৌধুরী, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, হাফেজ নূর মোহাম্মদ এবং হাফেজ ইমাম হাসান ফরহাদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।নবগঠিত কমিটির আহ্বায়ক মাওলানা মুফতি রায়হান আহমাদ বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”