শাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি ||
পরকীয়া করতে গিয়ে জামায়াতের সমর্থক আটক, পুলিশের হাতে তুলে দিল জনতাপঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইচপাড়া এলাকায় পরকীয়ার অভিযোগে জহিরুল ইসলাম (৪২) নামে স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে বনগ্রাম এলাকার বাসিন্দা জহিরুল ইসলামকে গইচপাড়া এলাকার এক নারীর ঘর থেকে স্থানীয়রা আটক করেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি পরকীয়ার উদ্দেশ্যে ওই বাড়িতে গিয়েছিলেন। পরে উত্তেজিত জনতা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে।খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও জনতার ভিড় ও উত্তেজনার কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে। এছাড়া তিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছ জানান, নারী ও পুরুষ—উভয়কেই থানায় আনা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুল ইসলামকে জামায়াতের কর্মী হিসেবে দাবি করা হলেও জেলা জামায়াতের প্রচার বিভাগের প্রধান শহিদুল ইসলাম বলেন, জহিরুল ইসলাম দলের কোনো সদস্য নন। তিনি স্থানীয়ভাবে সমর্থক হিসেবে পরিচিত ছিলেন, তবে দলের কোনো সাংগঠনিক পদ বা সদস্যপদ তার নেই।