প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেড়ায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি ||
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেড়ায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিলআবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (বুধবার) সকাল ৮টায় ১১ দলীয় ঐক্যজোট, বেড়া উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।কর্মসূচির অংশ হিসেবে বেড়া আলহেরা মোড় থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সিএনবি গোলচত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশ ও মিছিলে উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে অবিলম্বে জুলাই সনদের সব দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দেন যে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং সাধারণ মানুষের গণআকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে প্রণীত জুলাই সনদ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ