প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
ঘাটাইলে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : মমিনুর ইসলাম মিলন ||
ঘাটাইলে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তারঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : মমিনুর ইসলাম মিলন। টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ (দশ) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।বুধবার (০৫ আগস্ট ২০২৬) ঘাটাইল থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক কারবারিদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।ঘাটাইল থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার এবং মাদক-সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।পুলিশের দাবি, মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান বজায় রেখে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ