প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-উপলক্ষে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
আবুল হোসেন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
জুলাই গণঅভ্যুত্থান দিবস-উপলক্ষে সরিষাবাড়ীতে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:-"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখা। এ দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার ( ৫ আগস্ট) বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী পৌরসভার সামনে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন।সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র, উন্নয়ন ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ