প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
সরিষাবাড়ীতে নাগরিক পার্টির নতুন কমিটি গঠন, রাসেল আহ্বায়ক,বিপুল সদস্য সচিব
আবুল হোসেন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
সরিষাবাড়ীতে নাগরিক পার্টির নতুন কমিটি গঠন, রাসেল আহ্বায়ক,বিপুল সদস্য সচিবসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) ৩৯ সদস্যবিশিষ্ট ১ বছর মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩ রা আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।সম্প্রতি জামালপুর জেলা জাতীয় নাগরিক পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ শামীম ও সদস্য সচিব ড. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।ঘোষিত কমিটিতে মোঃ রাসেল আহমেদকে আহ্বায়ক এবং হাফেজ সাবের হোসেন বিপুলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া মোঃ রফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ আসাদুজ্জামানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।জেলা নেতৃত্বের আশা, নতুন এই ৩৯ সদস্যের কমিটির মাধ্যমে সরিষাবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ