প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
মদনে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ আটক ১, পালাল মূল কারবারি
মোঃ রাসেল আহমেদ নেত্রকোনা প্রতিনিধি ||
মদনে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ আটক ১, পালাল মূল কারবারিমোঃ রাসেল আহমেদ নেত্রকোনা প্রতিনিধি:-নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. সাবিরুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে একটি নম্বরবিহীন জারা ১০০ সিসি মোটরসাইকেল ও দুটি চাবি জব্দ করা হয়। তবে অভিযানের সময় কথিত মূল মাদক কারবারি সাদ্দাম মিয়া পালিয়ে যান।মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মদন দক্ষিণপাড়া এলাকায় সাদ্দাম মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সাবিরুল ইসলাম একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাদ্দাম মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। অভিযানকালে তিনি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সাবিরুল ইসলামকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও দুটি চাবি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।এ ঘটনায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে মঙ্গলবার রাতে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বুধবার সকালে আটক ব্যক্তিকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সাদ্দাম মিয়া পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ