ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । মমিনুর ইসলাম মিলন ||
ঘাটাইল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে বৈষম্যের অভিযোগ, লক্ষিন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীর তীব্র ক্ষোভঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । মমিনুর ইসলাম মিলন:- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী নিয়োগে বৈষম্যের অভিযোগ উঠেছে। লক্ষিন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবেদনকারী ও স্থানীয়দের দাবি, যোগ্য প্রার্থীরা আবেদন করলেও তাদের কাউকেই চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, লক্ষিন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মুরাইদ, সিংহচালা ও চাকপাড়া—এই তিনটি গ্রাম নিয়ে ওয়ার্ডটি গঠিত। এসব গ্রামের একাধিক প্রার্থী তথ্য সংগ্রহকারী পদে আবেদন করলেও প্রকাশিত ফলাফলে ১নং ওয়ার্ড থেকে একজনও নির্বাচিত হননি বলে অভিযোগ রয়েছে।অভিযোগকারীদের আরও দাবি, ইউনিয়নের অন্য কয়েকটি ওয়ার্ডে একই ওয়ার্ড থেকে দুই থেকে তিনজন পর্যন্ত তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হয়েছেন। অথচ ১নং ওয়ার্ডের কোনো আবেদনকারীকে সুযোগ না দেওয়ায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী আবেদনকারী ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি প্রতি ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহকারী নিয়োগের নীতি অনুসরণ করা হয়ে থাকে, তবে ১নং ওয়ার্ডকে কেন সম্পূর্ণভাবে বাদ দেওয়া হলো—সেটির সুস্পষ্ট ব্যাখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া উচিত।স্থানীয়রা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং যোগ্য আবেদনকারীদের ন্যায্য মূল্যায়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।