মোঃ খাইরুল ইসলাম ||
স্বপ্নের ৫ আগস্ট মোঃ খাইরুল ইসলাম ঝড়ের বুক চিরে এগিয়ে চলে,দৃপ্ত পদে অদম্য এক প্রাণ,চোখে তার স্বপ্নের বাংলাদেশ,হৃদয়ে জাগে বিজয়ের গান।সবুজ ঘাসের প্রতিটি ভাঁজে,মিশে থাকে মাটির গন্ধ,লাল-সবুজের পতাকা ডাকে-জাগো, গড়ো নতুন বন্ধন।মিথ্যার দেয়াল ভেঙে দিয়ে,সত্য হোক আজ দীপ্ত আলো,বাংলার পথে বাংলার মানুষ,খুঁজে নিক আবার স্বপ্ন ভালো।যতই আসুক অন্ধকার,সূর্য তো ডোবে না চিরকাল,জনতার শক্তি, ইতিহাস বলে-ফিরে আসে আলোরই কাল।আমার বিজয়ের বাংলার উচ্চারণে,কাঁপুক আকাশ, কাঁপুক ধরণী,বাংলার প্রতি ভালোবাসায়অটুট থাকুক প্রতিটি প্রাণের ঋণী।রক্তে রাঙানো রাজপথ জুড়ে,নতুন সকাল এলো ডানা পুড়ে।পাঁজরে ছিল যে তীব্র ক্ষোভ,ভেঙে গেল সব ভয়ের লোভ।ছাত্র-জনতার বজ্রের ডাক,স্বাধীন বাতাসে উড়ুক ঝাঁক।শহীদের নামে শপথ নিলাম,মুক্তির গানে মন সঁপিলাম।স্বপ্নের দেশে আসুক আলো,অন্যায় সব ঘুচে যাক কালো।বুকের ভেতরে সাহসের বল,৫ আগস্টের জয়যাত্রায় চল।