রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ ||
হাওড়ার লিলুয়ায় মনসা কলোনিতে অবৈধ মদ ও বিয়ার উদ্ধার আটক টারজেন। আজ ৫ই আগস্ট বুধবার, হাওড়ার লিলুয়ায় ১৬৬/ ১৪ মনসা কলোনিতে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ মদ ও বিয়ার উদ্ধার করে। এবং একজনকে আটক করে তাহার নাম টারজেন পাশওয়ান।গভীর রাতে এক গোপন অভিযানের মধ্য দিয়ে বেআইনি মদের কারবারে বড়সড় ধাক্কা দিল পুলিশ, গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ ওই এলাকায় হানা দেয় এবং উদ্ধার করে বিপুল পরিমাণ অবৈধ বাংলা মদ বিয়ার।পুলিশ সূত্রে খবর অভিযানে মোট ৫০ বোতল মদ বাজিয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চমকপদ তথ্য, দীর্ঘদিন ধরে এই মনসা কলোনী এলাকায় রমরমিয়ে চলছিল অবৈধ মদের ব্যবসা, অভিযোগ আগে এই ব্যবসা চালাতেন ভারত পাশওয়ান নামে এক ব্যক্তি। ওরে ছেলেরাই বেআইনি সাম্রাজ্য পরিচালনা করছিল। এই ঘটনায় টারজেন পাসওয়ার নামে এক যুবককে ইতিমধ্যে আটক করেছে পুলিশ, এর উৎস কোথায় এবং এর পেছনে আর কারা জড়িত তা জানতে ধৃতকে দেখাতে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে , অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। এলাকায় এই ধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে।