প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
ধুনটে মোবাইল কোর্টে ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি ||
ধুনটে মোবাইল কোর্টে ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসআশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:- বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩২টি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) ধুনট উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া-বিলকাজুলী সড়ক সংলগ্ন জলাশয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। অভিযানের সময় জলাশয় থেকে ৩২টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। তবে জালের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা হয়নি।অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ