বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয় ||
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন।বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়।কম্পিউটার-তথ্যপ্রযুক্তি এবং ফ্রিল্যান্সিং স্কিল ডেভলাপমেন্ট এ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন করা হয়েছে।'দক্ষতা অর্জন করুন, উজ্জল ভবিষ্যৎ গড়ুন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় লামাকাজী পয়েন্টস্হ জয়গুন নেছা কমপ্লেক্সে মিলাদ ও দোয়ার মাধ্যমে ওই একাডেমির উদ্বোধন করা হয়।একাডেমির সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর বক্তব্য রাখেন একাডেমি ও WebVives এজেন্সির প্রতিষ্ঠাতা মো. রাজিবুর রহমান।প্র্যাকাটিক্যাল ভিত্তিক হাতে-কলমে প্রশিক্ষণ লামাকাজী আইটি একাডেমিতে অভিজ্ঞ ও দক্ষ ইন্সট্রাক্টর, আধুনিক ল্যাব ও প্র্যাকাটিক্যাল ক্লাস, ক্যারিয়ার গাইডলাইন ও ফ্রিল্যান্সিং সহযোগিতা, WebVives এজেন্সিতে ইন্টার্নশিপের সুযোগ, পাশাপাশি প্রতিষ্ঠাতার আন্তর্জাতিক কোম্পানি ও মার্কেটপ্লেসে ৯ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।একাডেমির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া।শিক্ষার্থী আজহারুল ইসলাম ছামী এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শাহনুর হোসাইন, মিসবাহুল হুদা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাকি, শিক্ষানুরাগী ফয়ছল আহমদ, লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষার্থী মো. জাকির হোসেন।এসময় বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।