শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ বালাগঞ্জ বাজারে ৭টি মৎস্য আড়ৎ এ প্রতিদিন ৫শত জনের সমাগমে প্রায় ১০/১৫ লক্ষ টাকার লেনদেন হয়। স্থানীয় অর্থনীতিতে অবদান রাখলেও খোলা আকাশের নীচে রোদ বৃষ্টিতে চলছে আড়ৎ ব্যবসা, নেই কোন আধুনিক সুযোগ সুবিধা। গত কয়েক বছরের ব্যবধানে বালাগঞ্জে গড়ে উঠেছে ৭টি মৎস্য আড়ৎ। এ গুলো হচ্ছে বিসমিল্লাহ মৎস্য আড়ৎ, মালিক আব্দুল কাদির, শাহজালাল মৎস্য আড়ৎ, মালিক আব্দুল জলিল, শাহ পরান মৎস্য আড়ৎ, মালিক গৌরাঙ্গ দাশ, বালাগঞ্জ মৎস্য আড়ৎ, মালিক মাহমদ আলী, আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ, মালিক আব্দুস সুকুর, বদরুল ইসলাম মৎস্য আড়ৎ, মালিক আব্দুল হক। বালাগঞ্জের মাছ ভালো এবং সুস্বাদু। দেশে বিদেশে বালাগঞ্জের মাছের চাহিদা রয়েছে। বালাগঞ্জ উপজেলার জেলেরা পুকুর, হাওড়, বিল, জলাশয় থেকে মাছ সংগ্রহ করে, এই মাছ জেলেরা আড়ৎ এ নিয়ে আসে, জেলেদের উপস্থিতিতে পাইকারী ভাবে নিলাম এর মধ্যে আড়ৎদারগন উক্ত মাছ বিক্রি করেন, মাছ বিক্রেতা ও ব্যবসাযীদের মধ্যে। এতে করে জেলেরা সাথে সাথে অর্থ পেয়ে থাকেন, আর আড়ৎদারগন পান কমিশন। মাছ ব্যবসায়ী ও বিক্রেতারা উক্ত মাছ নিয়ে, ছোট ছোট বাজার, বাসা, বাড়ী, গ্রাম এমন কি রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্রি করে থাকেন। বালাগঞ্জ বাজারে প্রতিদিন মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শেরপুর, নতুন ব্রীজ, ওসমানীনগর, সিলেট কাজীর বাজার, বিশ্বনাথ, সহ বিভিন্ন এলাকা থেকে মাছ বিক্রেতা, ব্যবসায়ীরা আসেন। সকাল থেকে দুপুর, আবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের হাট বসে। বালাগঞ্জ মাছের আড়ৎ এর দেশীয় মাছ কৈ, মাগুর, টেংরা, কালী বাউস, বাসপাতা, বোয়াল, চাবিলা, মলা, রানী, কেদার, ছোট মাছ, এর পাশাপাশি অন্য জেলা থেকে আগত ইলিশ, ঘাসকার্প, রুই, চিৎড়ী, পাবদা, ইত্যাদি মাছ ক্রয় বিক্রয় হয়। বালাগঞ্জ মাছ আড়ৎ এ প্রতিদিন জেলে প্রায় ২৫০-৩০০ জন, মৎস্য ব্যবসায়ী ৫০-৬০জন, আড়ৎদার সংলিষ্ট ৪০-৫০ জন সব মিলিয়ে প্রায় ৫ শত জনের সমাগম হয়ে থাকে। বালাগঞ্জ বাজারে, মাছ হাটার পার্শ্বে যাত্রী ছাউনির নিকটে কুশিয়ারা নদীর তীরে এই স্থানটি আড়ৎদারদের জন্য অল্প, আরো বড় স্থানের প্রয়োজন। প্রয়োজন ব্যাংক এর বুথ, শৌচাগার সহ আধুনিক সুযোগ সুবিধা। আড়ৎদারগন জানান আরো বড় স্থান প্রয়োজন। সরকার বা সংলিষ্ট কর্তৃপক্ষ আমাদের জন্য আধুনিক ব্যবস্থা করে দিবেন, এটি তাদের দাবী। প্রয়োজন বরাফ কল ও হিমাগার। বালাগঞ্জ উপজেলা সংলিষ্ট সুত্র থেকে জানা যায়, বালাগঞ্জ উপজেলায় পুকুর, হাওড়, বিল, জলাশয় এ আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হলে, আরো অনেক মাছ উৎপাদন সম্ভব। স্থানীয় চাহিদা মিঠিয়ে বিদেশে রপ্তানী সম্ভব। মাছের জন্য বালাগঞ্জ বিখ্যাত। আড়ৎদারদের জন্য নিদির্ষ্ট স্থান সহ আধুনিক সুযোগ সুবিধা মুলক একটি সেড নির্মানের পরিকল্পনা রয়েছে। বার্তা প্রেরকঃ শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রতিনিধি, ০১৭১৬১৩৮১৬০, তারিখঃ ৯/৮/২০২৬ইং