মো. আরফান আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ||
ঠাকূরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা। মো. আরফান আলী:- আদিবাসী ধাত্রীদের সন্মান-জীবন ও সুস্বাস্থ্য রক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট রবিবার দুপুরে ইএসডিও এর থ্রাইড প্রকল্পের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় সমতল আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি,পৃথক মন্ত্রনালয় গঠন,নিজেদের অধিকার আদায়সহ বেশ কিছু দাবি তুলে ধরেণ আদিবাসীরা। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,জাতীয় আদিবাসী পরিষদের ঠাকূরগাঁও জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু প্রমূখ।