শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার ||
ঢাকার দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতাশহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:- শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ ও বাকপটুতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে 'বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬' জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।আজ ৯ আগষ্ট, ২০২৬, রোববার, সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আজকের শিশু-কিশোররাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবাদী মনন তৈরি করতে এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপসংস্কৃতি ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের কোনো বিকল্প নেই।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন সহ স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ।প্রতিযোগিতার বিষয়বস্তুর ওপর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরে ড্যাফোডিলস্ হাই স্কুলের ক্ষুদে বিতার্কিকরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। বিচারকমণ্ডলীর রায় অনুযায়ী বিজয়ী দল, শ্রেষ্ঠ বিতার্কিক এবং রানারআপ দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।