হাবিবুর রহমান উপজেলা ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ||
নীলফামারীতে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটকহাবিবুর রহমান উপজেলা ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:- নীলফামারীর ডিমলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ইয়াবা, অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।গতকাল (৯ আগস্ট রবিবার আনুমানিক রাত ২টার দিকে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন এলাকা থেকে থানার হাট বিজিবি ক্যাম্পের একটি দল তাকে হাতেনাতে আটক করে।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আটককৃত ব্যক্তির কাছ থেকে ৬৭ পিস ইয়াবা, ৫টি মোবাইল ফোন, ১টি ওয়াকিটকি, ১টি স্টিক, ধারালো অস্ত্র এবং চোরাচালান কাজে ব্যবহৃত ১টি পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়।এলাকাবাসীর কাছে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের বড় চালান সরবরাহ করে আসছিল। বিজিবির এ ধরনের অভিযানে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ ও মাদক নির্মূলে বিজিবির এমন কঠোর জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।