মো: খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি ||
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনার্স জীবনের সমাপ্তিমো: খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:- বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। গতকাল ৯ আগস্ট ২০২৬, রবিবার মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে তাদের অনার্সের পড়াশোনার শেষ ধাপ সম্পন্ন হয়।দীর্ঘ চার বছরের শিক্ষাজীবনের শেষ দিনে আবেগঘন পরিবেশে একে অপরের সঙ্গে আনন্দ ও স্মৃতি ভাগাভাগি করেন বিভাগের শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে পারস্পরিক আন্তরিকতা ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় রাখতে সবাই মিলে দুপুরের খাবারের আয়োজন করেন।এ সময় শিক্ষার্থীরা অনার্স জীবনের দীর্ঘ পথচলার নানা স্মৃতি স্মরণ করেন। সহপাঠীদের সঙ্গে কাটানো আনন্দ-বেদনা, শ্রেণিকক্ষের সময়, পরীক্ষা, বিভিন্ন আয়োজন ও একসঙ্গে পথচলার স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে পুরো পরিবেশ।শিক্ষার্থীরা বলেন, অনার্সের পড়াশোনা শেষ হলেও সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও সুন্দর স্মৃতিগুলো আজীবন হৃদয়ে থেকে যাবে। ভবিষ্যতে সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে সফল হতে পারেন এবং সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারেন—এ জন্য তারা পরস্পরের কাছে দোয়া কামনা করেন।এ সময় শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ জীবনের নতুন পথচলা নিয়ে উৎসাহ ও প্রত্যাশা দেখা যায়। দীর্ঘ শিক্ষাজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও বন্ধুত্ব, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।