মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ||
জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- ১০/০৮/২০২৬ ইং সোমবার জীবননগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।আজ সোমবার ১০ ই আগষ্ট সকাল ১০:০০ টার সময় জীবনগর হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা, চিকিৎসার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রোগীরা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন মাননীয় সংসদ সদস্য।সভা শেষে তিনি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন এবং রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান ও রান্নার পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের থাকার ব্যবস্থা ও চিকিৎসাসেবার বিভিন্ন দিক সরেজমিনে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল, জবাবদিহিমূলক ও রোগীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।মানুষের স্বাস্থ্য ও কল্যাণই হোক উন্নয়নের অন্যতম প্রধান অঙ্গীকার।