মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ||
খানসামায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণমোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:- দিনাজপুরের খানসামায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২/২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খানসামার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত পেঁয়াজের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের সহায়তা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।