মো: খাত্তাব হোসেন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ||
দাখিলে ৯১.১৮% পাস, শাজাহানপুরে ফলাফলে শীর্ষে শাবরুল আস্তান শরীফ দাখিল মাদ্রাসামো: খাত্তাব হোসেন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:- ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে বগুড়ার শাজাহানপুর উপজেলার মধ্যে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে শাবরুল আস্তান শরীফ দাখিল মাদ্রাসা। এবারের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯১.১৮ শতাংশ।উপজেলার দাখিল পরীক্ষার ফলাফলে এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়েছে।মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং প্রতিষ্ঠানটি শিক্ষা ও নৈতিকতার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।সংশ্লিষ্টরা শিক্ষক শিক্ষিকা এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দ মহান আল্লাহর কাছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেছেন।