প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর, সাংবাদিক সাংবাদিকের উপর হামলা,
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার ||
ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর, সাংবাদিক সাংবাদিকের উপর হামলা, মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের আহ্বায়ক ও এনসিপির এক নেতার ডাকে কর্মসূচিতে অংশ নেন ছাত্রদল, যুবদল, এনসিপির নেতাকর্মী এবং নিয়োগপ্রত্যাশীরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়।এ সময় ঘটনাস্থলে ভাঙচুরের ভিডিও ধারণ করছিলেন আমার সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান দুখু। ভিডিও ধারণকে কেন্দ্র করে তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।ঘটনার পর উপজেলা প্রশাসনের কার্যালয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ