শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃবালাগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট ২০২৬ইং বালাগঞ্জ থানা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার, স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ফয়েজ আহমদ। এস আই রতনের পরিচালনা ওপেন হাউস ডে অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট রহমত আলী, নায়েবে আমির মাওলানা কুতুব উদ্দিন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম জিতু, সাধারন সম্পাদক শামীম আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা আব্দুল হাদি, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মকবুল মিয়া, খেলাফত মজলিশ সাধারন সম্পাদক হোসাইন আহমদ মিম, যুবদল উপজেলা আহবায়ক ফয়জুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, প্রবাসী সিরাজুল ইসলাম মামুন, ইউপি সদস্য আছাব আলী, বাবরু মিয়া, মনসুর আহমদ, ইউপি সদস্য রোকেয়া খাতুন, ইমা বেগম, রুকিয়া বেগম, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, শামীম আহমদ, জাকির হোসেন, আবুল কাসেম অফিক, প্রমুখ। আলোচনায় মাদক, কিশোর গ্যাং, অনলাইন জোয়া, গরু চুরি, গাজা, ইয়াবা, নাসির বিড়ি, জিডি, মোবাইল আসক্ত, ভুয়া ফেইজবুক আইডি, পুলিশের সাথে অপরাধিদের সর্ম্পক প্রভুতি বিষয় নিয়ে আলোচনা হয়।