প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
রাজৈর বাজিতপুরের চারজন প্রবাসীর বাবা সেলিম সরদারের বিরুদ্ধে মানহানিকর অপবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
স্টাফ রিপোর্টার ||
রাজৈর বাজিতপুরের চারজন প্রবাসীর বাবা সেলিম সরদারের বিরুদ্ধে মানহানিকর অপবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।স্টাফ রিপোর্টার:- মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাধুরব্রীজের সেলিম সরদারের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রায় ২০বছর যাবত বিপক্ষ দলের সাথে দ্বন্দ্ব ছিল, অত:পর মামলা নিষ্পত্তির মাধ্যমে সেলিম সরদা তার ন্যায্য জমি বুঝে পায়।এরপর এলাকাবাসীর অনুরোধে সেলিম সরদার স্থানীয় নির্বাচন করতে চাইলে বিরোধীদের সাথে দ্বন্দ্ব দ্বিগুণ বাড়ে। এবং সেলিম সরদারের বিরুদ্ধে বিরোধীরা মানবপাচার সহ বিভিন্ন মিথ্যা অপবাদ প্রচার করে যাতে তার জনপ্রিয়তা কমে যায়। এছাড়া নির্বাচন না করার জন্য বিভিন্ন হুমকি দেয়।যেমন ৪/৫ বছর আগে সেলিম সরদার তার ছেলে ও শ্যালকের ছেলেকে বিদেশে পাঠানোর জন্য মোস্তফাপুরের মানবপাচারের দালাল খোকন চোকদার এর কাছে টাকা দেয়। এর আগে সেলিম সরদারের মেঝো ছেলে রাজিব সরকার কেও একই দালালদের মাধ্যমে অল্প দিনের মধ্যে মাল্টা পাঠায়।তার দেখাদেখি স্থানীয় আরো ২/৩ জন লোক খোকন চোকদার দালালের কাছে বিভিন্ন অংকের টাকা দেয়।যার সাথে সেলিম সরদার ও তার পরিবারের কোনো উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। পক্ষান্তরে সেলিম সরদার সহ প্রত্যেক ব্যক্তিকে মোস্তফাপুরের দালাল খোকন চোকদার একটি করে চেক লিখে দেন।কিছুদিন পর মোস্তফাপুরের খোকন চোকদার সেলিম সরদার সহ সকলের টাকা নিয়ে বাড়ী ছেড়ে পালিয়ে যায়। এবং আজ পর্যন্ত কারো টাকাই ফেরত পায় নি।সেলিম সরদার নিজেও ভুক্তভোগী। কিন্তু এর জন্য বিরোধী সেলিম সরদারকে দোষারোপ করে।এবং মানবপাচারের একটি অভিযোগ প্রচার করে। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয় তার পরিপ্রেক্ষিতে তিনি আজ সোমবার (১১ আগষ্ট) বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে একথা বলেন।সংবাদ সম্মেলন শেষে সাধুর ব্রীজ বাস স্ট্যান্ডের নিকটবর্তী স্থানীয় কয়েক জনের কাছে সেলিম সরদারের বিরুদ্ধে আনীত মানবপাচারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তারা প্রত্যেকে অভিযোগ মিথ্যা বলে জানান। সেলিম সরদারের বিরুদ্ধে প্রধান অভিযোগকারী উত্তমের একটি বক্তব্যে সাংবাদিকদের কাছে আসে উক্ত বক্তব্যে সেলিম সরদার নির্দোশ তা ফুটে উঠেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ