ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধি ||
দুর্গাপুরে রেকর্ড সাফল্য ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত খন্দকার সাখের আহমেদওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনা দুর্গাপুর থানায় অপরাধ দমন, দ্রুততম সময়ে চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচন ও মাদক-চোরাচালান বিরোধী অভিযানে অনন্য ভূমিকা রেখে নেত্রকোনা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাখের আহমেদ। নেত্রকোনা জেলা পুলিশের মাসিক পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, পিপিএম (সেবা)-এর কাছ থেকে তিনি এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দুর্গাপুর থানা পুলিশের কয়েকটি চৌকস অভিযানে একের পর এক বড় সফলতা আসে।স্বল্পতম সময়ে ডাকাত গ্রেফতার: ডাকাতির ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে ৩ ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনার সাথে জড়িত ৭ ডাকাতের মধ্যে ৬ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।গরু চুরি ও অন্যান্য মামলা: দুইটি গরু চুরির মামলায় চোরাই গরু উদ্ধারসহ আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে।মাদক ও চোরাচালান উদ্ধার: পৃথক অভিযানে ৭৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল এবং বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও মদ জব্দ করা হয়।পুরষ্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় দুর্গাপুর থানার ওসি খন্দকার সাখের আহমেদ বলেন, "এই স্বীকৃতি শুধু আমার একার নয়, দুর্গাপুর থানার প্রতিটি পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। আইনি সেবা জোরদার করা এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"নেত্রকোনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনায় দুর্গাপুর থানার এই অর্জনে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে সন্তোষ দেখা গেছে।