প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
সরিষাবাড়ীতে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
সরিষাবাড়ীতে ছাত্রদলের তিন নেতার পদত্যাগসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের তিন নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু ,দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাসেল মিয়া ।গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নিজেদের ফেসবুক পেইজে পদত্যাগ পত্র পোস্ট প্রকাশ করেন তারা। ইবনে হাসান ও রাসেল মিয়া ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানালেও মেহেদী হাসান রিংকু ‘কর্মীর অবমূল্যায়ন ও রাজনৈতিক অবকাঠামো বিঘ্নিত হওয়ার’ অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মেহেদী হাসান রিংকু ২০০৯ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। এ ব্যাপারে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার বলেন, তিন ছাত্রদল নেতা মেহেদী হাসান রিঙ্কু ও ইবনে হাসান ও রাসেল মিয়া তাদের ফেসবুক আইডি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেন লিখিত কোন পদত্যাগ পত্র আমরা পায়নি বলে জানান তিনি। জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল বলেন, “আমরা এখনো পদত্যাগের বিষয়ে অবগত নই। অফিসিয়ালি ভাবে উপজেলা ছাত্রদল কারও কোন পদত্যাগ পত্র হাতে পৌঁছেনি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ