প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
শ্রীপুরের বেতজুরি বাজারে আঞ্চলিক সড়কে বড় গর্তের সৃষ্টি: চ'র'ম দু/র্ভো/গে এলাকাবাসী ও পথচারীরা.
মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর ||
শ্রীপুরের বেতজুরি বাজারে আঞ্চলিক সড়কে বড় গর্তের সৃষ্টি: চ'র'ম দু/র্ভো/গে এলাকাবাসী ও পথচারীরা.মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের অধীন বদনি ভাঙ্গা বাজার থেকে বদনি ভাঙ্গা মোড় আঞ্চলিক সড়কের বেতজুরি বাজারের সামনে হঠাৎ একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে এই ব্যস্ততম সড়কে চলাচলকারী নিয়মিত ও অনিয়মিত যাত্রীদের চরম দু/র্ভো/গ পোহাতে হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং হালকা-ভারী যানবাহন চলাচল করে। সম্প্রতি বেতজুরি বাজারের ঠিক সামনে সড়কের পিচ ও খোয়া সরে গিয়ে হঠাৎ এই গর্তের সৃষ্টি হয়। আকস্মিক এই গর্তের কারণে যেকোনো সময় বড় ধরনের দু/র্ঘ/টনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে রাতের বেলা বা বৃষ্টির সময় গর্তটি পানিতে তলিয়ে যাওয়ায় ছোটখাটো যানবাহন ও পথচারীরা বেশি বিপাকে পড়ছেন।সড়ক ব্যবহারকারী ও স্থানীয় সচেতন মহল দ্রুত এই ঝুঁকিপূর্ণ গর্তটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইউনিয়ন পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে বড় কোনো দুর্ঘটনার আগেই জনদুর্ভোগ লাঘব করা সম্ভব হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ