প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
মাওনা খানবাড়ী মোড়ের মরনফাদ থেকে বাচতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করলেন অটোরিকশা পরিবহন শ্রমিক সীমিত
মোঃ খাইরুল ইসলাম মাল্টিমিডিয়া রিপোর্টার গাজীপুর ||
মাওনা খানবাড়ী মোড়ের মরনফাদ থেকে বাচতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করলেন অটোরিকশা পরিবহন শ্রমিক সীমিত মোঃ খাইরুল ইসলাম মাল্টিমিডিয়া রিপোর্টার গাজীপুর:- শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের খান বাড়ি মোড় মধ্যপাড়া এলাকায় মাওনা-নয়নপুর আঞ্চলিক সড়কটি এখন পথচারী ও চালকদের জন্য এক চরম মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ প্রায় এক থেকে দেড় বছর ধরে রাস্তাটির বেহাল দশা হলেও স্থায়ী কোনো সংস্কার করা হয়নি। বর্তমানে এই সড়কে প্রায় হাঁটু সমান বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। মাওনা-নয়নপুর আঞ্চলিক সড়কের প্রায় এক কিলোমিটার অংশ এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশাসহ ছোট চাকার কোনো যানবাহনই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। সড়কটির বেহাল দশার কারণে জরুরি অবস্থায় হাসপাতালে রোগী নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এছাড়া এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার পোশাক কারখানার শ্রমিক মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।দীর্ঘদিনের এই অবহেলা ও দুর্ভোগের প্রতিবাদে ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বেলা বারোটার দিকে মাওনা-নয়নপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় অটোরিকশা ও সিএনজি চালকেরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ