ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি ||
বারহাট্টায় জুয়ার আসর থেকে দুই ইউপি মেম্বারসহ ৫ জন গ্রেফতারওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- নোত্রকোণা বারহাট্টায় দোকানে বসে জুয়া খেলার সময় ইউনিয়ন পরিষদের দুই মেম্বারসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতের প্রথম প্রহরে উপজেলার আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের পাকারাস্তা সংলগ্ন মেম্বার মার্কেটের সাব্বিরের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, হরিয়াতলা গ্রামের নবীনেওয়াজের ছেলে আসমা ইউপি মেম্বার লিটন মিয়া (৫০) আলতাফুর রহমান আলতু মেম্বারের ছেলে সাব্বির আহমেদ (৩২), উপেন্দ্র চন্দ্র বিশ্বশর্মার ছেলে হিরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা (৪২), ছয়গাঁওয়ের সামছুদ্দিনের ছেলে আসমা ইউপি মেম্বার এমদাদুল হক হীরা (৪০) ও চানফর আলীর ছেলে একদিল মিয়া (৩৮)। বৃস্পতিবার দুপুরের দিকে তাদেও আদালতে প্রেরণ করা হয়েছে।বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের পাকারাস্তা সংলগ্ন মেম্বার মার্কেটে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছিল। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে সাব্বিরের দোকানে আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় আসমা ইউনিয়ন পরিষদের দুইজন মেম্বারসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।ওসি চম্পক দাম বলেন, জুয়া ও মাদকসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে বারহাট্টা থানার পুলিশ তৎপর। আসামীদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা রজু করা হয়েছে। এটি জুয়া খেলা সংক্রান্ত বারহাট্টা থানার প্রথম মামলা। আমাদের অভিযান অব্যাহত থাকবে। নেত্রকোণার বারহাট্টায় দোকানে বসে জুয়া খেলার সময় ইউনিয়ন পরিষদের দুই মেম্বারসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতের প্রথম প্রহরে উপজেলার আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের পাকারাস্তা সংলগ্ন মেম্বার মার্কেটের সাব্বিরের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, হরিয়াতলা গ্রামের নবীনেওয়াজের ছেলে আসমা ইউপি মেম্বার লিটন মিয়া (৫০) আলতাফুর রহমান আলতু মেম্বারের ছেলে সাব্বির আহমেদ (৩২), উপেন্দ্র চন্দ্র বিশ্বশর্মার ছেলে হিরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা (৪২), ছয়গাঁওয়ের সামছুদ্দিনের ছেলে আসমা ইউপি মেম্বার এমদাদুল হক হীরা (৪০) ও চানফর আলীর ছেলে একদিল মিয়া (৩৮)। বৃস্পতিবার দুপুরের দিকে তাদেও আদালতে প্রেরণ করা হয়েছে।বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের পাকারাস্তা সংলগ্ন মেম্বার মার্কেটে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছিল। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে সাব্বিরের দোকানে আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় আসমা ইউনিয়ন পরিষদের দুইজন মেম্বারসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।ওসি চম্পক দাম বলেন, জুয়া ও মাদকসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে বারহাট্টা থানার পুলিশ তৎপর। আসামীদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা রজু করা হয়েছে। এটি জুয়া খেলা সংক্রান্ত বারহাট্টা থানার প্রথম মামলা। আমাদের অভিযান অব্যাহত থাকবে।