শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃবালাগঞ্জ উপজেলায় ১৬ আগষ্ট ২০২৬ইং জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস। আলোচনায় অংশ গ্রহন করেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকতা এ কে এম আহাম্মদ উল্লাাহ, প্রকল্প (পজীপ) কর্মকর্তা এস এম নুরুজ্জামান, পল্লী বিদুৎ বালাগঞ্জ এজিএম,আশরাফ হায়দার, সাবেক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, বিএনপি নেতা মাওলানা মনির আহমদ, মজনু মিয়া, আব্দুল মুকিত, শেখ বদরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক আমির আলী। আলোচনা শেষে র্যালী ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। শ্রেষ্ট মৎস্যজীবি হিসাবে মাওলানা মনির আহমদ কে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস জানান ১৬-৩০ আগষ্ট ২০২৬ পর্যন্ত নানা কর্মসুচী রয়েছে। যা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।