অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ||
পটুয়াখালীতে নানা কর্মসূচিতে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালনঅপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে জেলা কার্যালয়ে কুরআন খতম ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।এছাড়াও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া, বিশেষ প্রার্থনাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।বিএনপির নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করছেন।