প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সরিষাবাড়ীতে যুবক গ্রেপ্তারসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের হাজীবাড়ী মোড় এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেপ্তার আনোয়ার হোসেন সেঙ্গুয়া পশ্চিমপাড়া এলাকার সুরুজ খাঁর ছেলে।এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (১৯ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিকাশ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে পারিবারিক বিরোধের একটি সালিশ বৈঠক চলছিল। পরিবারের সদস্যরা সালিশে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আনোয়ার হোসেন ওই শিশুকে একা পেয়ে ঘরে প্রবেশ করে তাকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।ঘটনার পর শিশুটি তার মাকে বিষয়টি জানালে এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা অভিযুক্ত আনোয়ার হোসেন কে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ