শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃসিলেট জেলা “এডাব” এর কমিটি গঠন করা হয়েছে। ২০ আগষ্ট ২০২৬ইং সিলেট উপশহরস্থ সিলেট জেলা এডাব এর কার্যালয়ে সাধারন সভায় সর্ব সম্মতিতে আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এডাব বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন ¯্র্যাক নির্বাহী পরিচালক মোঃ কয়েছ আহমদ তালুকদার, সাধারন সম্পাদক কাজী আলম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কমিটির ইসি সদস্য, এওয়ার্ড নির্বাহী পরিচালক এ কে এম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কমিটির সাবেক ইসি সদস্য, জৈছিস নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আহমদ, নুরুল ইসলাম, ফখরুল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন সুবাস অর্থ সম্পাদক ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এডাব বিভাগীয় সমন্নয়কারী বাবুল আখতার । এডাব বার্ষিক সাধারন সভা শেষে ২য় পর্বে ২০২৬-২০২৮ এর জন্য কমিটি গঠন পক্রিয়া শুরু হয়। ১৫ জন ভোটারে উপস্থিততে সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসাবে মনসুর আলম, সহ সভাপতি হিসাবে নাসির এ বখত, সাধারন সম্পাদক হিসাবে শাহাব উদ্দিন শাহিন, কার্যকারী সদস্য রোকশানা আক্তার, ফারুক আহমদ, সৈয়দ আছলাম হোসেন, তুতিউর রহমান নির্বাচিত হয়েছেন। এ সময় ভোটার ও সদস্য হিসাবে উপস্থিত ছিলেন জৈছিস (জকিগঞ্জ) নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, এওয়ার্ড (সিলেট) প্রোগ্রাম হেড ফারুক আহমদ, শতদল (জকিগঞ্জ) নির্বাহী পরিচালক তুতিউর রহমান, রাইস ফাউন্ডেশন ( জৈন্তাপুর) নির্বাহী পরিচালক কামরুল ইসলাম, এস ইউ এস (গোলাপগঞ্জ) নির্বাহী পরিচালক হুমায়ুন ইসলাম কামাল, টি এস এস (গোলাপগঞ্জ) নির্বাহী পরিচালক নাজনীন হোসেন, এস ডি এস (জকিগঞ্জ) নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, ¯্র্যাক (সিলেট সদর) নির্বাহী পরিচালক মোঃ কয়েছ আহমদ তালুকদার, উপমা(ওসমানীনগর) নির্বাহী পরিচালক নাসির এ বখত, বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি (সিলেট সদর), নির্বাহী পরিচালক রোকশানা আক্তার, এআরডি (সিলেট সদর) নির্বাহী পরিচালক কাজী আলম, নিরাপদ (বালাগঞ্জ) নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিন, এইচ.ডি.ও (সিলেট সদর) নির্বাহী পরিচালক মনসুর আলম, সুবাস (জকিগঞ্জ) নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন, সেবা ছায়া (বিয়ানী বাজার) নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন। উল্লেখ্য যে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমুহের শীর্ষ সম্মন্নয়কারী সংগঠন এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)। ১৯৭৪ সাল থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এনজিও ব্যুারো নিবন্ধন নং ১১৩। বাংলাদেশে কর্মরত সাড়ে ১১ শত এনজিও নিয়ে ৬১টি জেলায় কাজ করছে এডাব।