মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি ||
মদনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মদন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম তালুকদার।বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যে দেশের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে প্রায় ১৩ লাখ কৃষককে এ ঋণ মওকুফ সুবিধার আওতায় আনা হয়েছে।তিনি আরও বলেন, কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান চন্দন, সভাপতি, মদন পৌর বিএনপি; মো. রফিকুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক, মদন উপজেলা বিএনপি এবং আব্দুল কাদির, সাধারণ সম্পাদক, মদন পৌর বিএনপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একলাছ উদ্দিন মেম্বার, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মদন উপজেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শামীম মিয়া, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মদন পৌর শাখা।এ সময় স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।