মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি ||
বৃক্ষ রোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশমো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিশাল রহমান এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী শহরের ভদ্রা লেকের চারিপাশে গাছের চারা রোপন করা হয়। ""বৃক্ষরোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ""পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের বিশাল কর্মসূচি হাতে নিয়েছে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান । এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ কর্মসূচির মাধ্যমে ১ কোটি গাছ রোপণ ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে । সরকারের প্রধান পদক্ষেপসমূহ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি । আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে পরিবেশবান্ধব ও দেশীয় প্রজাতির গাছকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।‘একটি শিশু, একটি বৃক্ষ’ উদ্যোগ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সম্পৃক্ত করে ১ কোটি চারা রোপণ এবং জিপিএস (GPS) প্রযুক্তিনির্ভর ‘ট্রি মনিটরিং অ্যাপ’ এর মাধ্যমে গাছের বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করার কাজ চলছে।বৃক্ষমেলা ও জনসচেতনতা: রাজধানীসহ বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা , থানা পর্যায়ে জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা হচ্ছে । বন ধ্বংস ও পাহাড় কাটা রোধ: বনভূমি ধ্বংস, পাহাড় কাটা, ম্যানগ্রোভ নিধন এবং বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।