মোনতাহেরুল হক আমিন। বাঁশখালী প্রতিনিধি ||
চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরিবহণ জুলুশ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মোনতাহেরুল হক আমিন। বাঁশখালী প্রতিনিধি । শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৭টায় উপজেলার পূর্ব বৈলগাঁওস্থ আহলে বাইতে রাসুল (সা.) সুন্নীয়া মাদ্রাসা থেকে জুলুশটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছিদ্দিকে আকবর তাহেরিয়া উম্মীদ আলী শাহ্ সুন্নিয়া মাদ্রাসা, পৌরসভার ১নং ওয়ার্ডের ভাদালিয়ায় গিয়ে শেষ হয়।জুলুশে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর’, ‘নারায়ে রিসালাত’ ও ‘নারায়ে গাউসিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সকাল ১১টায় ছিদ্দিকে আকবর তাহেরিয়া উম্মীদ আলী শাহ্ সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জুলুশে ছদারত করেন কাজী মঈন উদ্দিন আশরাফী (মা.জি.আ.), চেয়ারম্যান, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এবং মাওলানা জুলফিকার আলী (মা.জি.আ.), উপাধ্যক্ষ, সোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা।এছাড়াও উপস্থিত ছিলেন আল্লামা জাহাঙ্গীর আলম আল-কাদেরী, মুফতি বখতেয়ার উদ্দিন আল-কাদেরী নঈমী, মাওলানা মমতাজুল হক, মাওলানা আশেকুর রহমান আল-কাদেরী, মাওলানা কাউছার নামানী, মাওলানা ওয়াহিদুর রহমান আল-কাদেরী, মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা শফিউল বশর নঈমী, মাওলানা ইউনুস, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা মামুনুর রশিদ আল-কাদেরী, মাওলানা আবুল কালাম রেজভী, হাফেজ মাওলানা তমিজ উদ্দিন, হাফেজ শওকত আলী আল-কাদেরী, হাফেজ নিজাম উদ্দিন আল-কাদেরী, হাফেজ মাওলানা আলী আকবর, মাওলানা মহিউদ্দিন ফারুকী ও হাফেজ মাওলানা আরিফুল ইসলামসহ অন্যান্য ওলামায়ে কেরাম।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মহিউদ্দিন চৌধুরী, সিনিয়র উপদেষ্টা, ছিদ্দিকে আকবর তাহেরিয়া উম্মীদ আলী শাহ্ সুন্নিয়া মাদ্রাসা; আলহাজ রহমত আলী, আলহাজ আবু বকর সিকদার, মাওলানা আতাউর রহমান নঈমী, জনাব নজরুল ইসলাম, জনাব আব্দুল গফুর, জনাব মোহাম্মদ আমিন, মাওলানা আবুল কাশেম, জনাব রাশেদুল ইসলাম, জনাব মোহাম্মদ সাহাব উদ্দিন, মাওলানা তারেকুল ইসলাম ও মোহাম্মদ মামুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পরে বাদে জোহর অংশগ্রহণকারী ও মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ জুলুশের মাধ্যমে মহানবী (সা.)-এর ভালোবাসা, তাঁর আদর্শ ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই তাঁদের মূল উদ্দেশ্য।আয়োজনে: ছিদ্দিকে আকবর তাহেরিয়া উম্মীদ আলী শাহ্ সুন্নিয়া মাদ্রাসা ও আহলে বাইতে রাসুল (সা.) সুন্নিয়া মাদ্রাসা।