মোঃ আবুল হোসেন সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
মিথ্যা মামলা- অত্যাচার -নিপীড়নের’ প্রতিবাদে গোলাম মোস্তফার বিরুদ্ধে মানববন্ধনসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে সাধারণ জনগণের ওপর ‘মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়নের’ অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও সচেতন মহল। মানববন্ধন থেকে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। শনিবার(২২ আগস্ট) বেলা ১২ টায় উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল ব্রিজপাড় এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনের ব্যানারে গোলাম মোস্তফা ফকিরকে ‘পতিত ফ্যাসিস্টদের দোসর’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে সাধারণ জনগণের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়নের অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়। ব্যানারে আরও তাঁকে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে সাধারণ মানুষ যেন হয়রানি কিংবা নিপীড়নের শিকার না হন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা এবং অভিযোগ অসত্য হলে প্রকৃত বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করার দাবি জানান তাঁরা।এ সময় ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বাচ্চু বলেন, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হয়রানি বা অন্যায় চাপ মেনে নেওয়া হবে না। অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করতে হবে। কেউ অপরাধ করে থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে।”জাহিদুল ইসলাম তারা বলেন, “এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে চান। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ থাকলে প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি তদন্ত করা।”প্রভাষক ইমরান হোসেন বাবু বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে অপরাধী বলা যায় না; আবার অভিযোগ থাকলে সেটিও উপেক্ষা করা উচিত নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে হবে।”সালেহীন সাগর বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের দাবি জানাচ্ছি।”মানববন্ধনে বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক, বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।