মুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ - স্টাফ রিপোর্টার ||
তৃণমূল শক্তিশালী করতে আত্মত্যাগী ও আনুগত্যশীল কর্মী বাহিনী গড়তে হবে: মাওলানা আরিফুল ইসলামমুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ - স্টাফ রিপোর্টার:- তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আত্মত্যাগী ও আনুগত্যশীল কর্মী বাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।গতকাল শনিবার (২২ আগস্ট ২০২৬) বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরীর নগর কার্যালয়ে ২০২৭-২০২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা আরিফুল ইসলাম বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়; বরং এটি একটি আদর্শিক আন্দোলনের নাম।” রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা এবং দেশের শাসন কাঠামোকে শরিয়াহ দ্বারা সুশোভিত করাই এ আন্দোলনের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শরিয়াহ চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ যত্নবান হতে হবে এবং জীবনের সর্বক্ষেত্রে আদর্শিক মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক মজবুতি অর্জনে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গণপ্রত্যাশা পূরণে ৯১ শতাংশ মুসলমানের দেশে ইসলামী শরিয়াহ বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই সম্ভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই সব ইসলামপন্থী দলকে এক বাক্সে নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। জনগণও স্বতঃস্ফূর্তভাবে সেই আহ্বানে সাড়া দিয়েছিল।তবে ক্ষমতালিপ্সু, প্রতারক ও শরিয়াহকে পাশ কাটিয়ে চলা অপরিণামদর্শীদের কারণে জাতির সেই সম্ভাবনা নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যারা শুধু ক্ষমতার স্বার্থে ইসলামী শরিয়াহকে বর্জন করে ক্ষমতার স্বাদ গ্রহণ করছে, জাতি সময়মতো তাদের সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।মাওলানা আরিফুল ইসলাম নেতাকর্মীদের সাংগঠনিক সংস্কারের মাধ্যমে তৃণমূলকে শক্তিশালী ঘাঁটিতে পরিণত করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কল্যাণে গণমানুষের সঙ্গে মিশে যেতে হবে। সামাজিক ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে হবে। তাহলেই অদূর ভবিষ্যতে গণপ্রত্যাশা পূরণে ইসলামী শরিয়াহ বাস্তবায়নের পথ সুগম হবে।অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মুফতি হুসাইন আহমদের সঞ্চালনায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়।নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সভাপতি: আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দিন সহ-সভাপতি: আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, আলহাজ্ব মাওলানা এম এ হানিফ সরকার, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মুফতি সাইয়েদুর রহমান ও অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম।সেক্রেটারি: আলহাজ্ব মুফতি হুসাইন আহমদ জয়েন্ট সেক্রেটারি: এইচ এম সাইদুর রহমান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মিজান।সাংগঠনিক সম্পাদক-১: মুহাম্মাদ জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক-২: মাওলানা রফিকুল ইসলাম মন্ডল সাংগঠনিক সম্পাদক-৩: মুফতি আবুল বাশার সিকদার সাংগঠনিক সম্পাদক-৪: মুফতি ফরহাদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক-৫: আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন হাওলাদার সাংগঠনিক সম্পাদক-৬: হাজী মোঃ ইব্রাহিম খলিল সাংগঠনিক সম্পাদক-৭: মুহাম্মাদ আবু জাফর।প্রচার সম্পাদক: এস এম ওয়াহিদুল ইসলাম দপ্তর সম্পাদক: প্রভাষক এইচ এম নুরুল আমীন অর্থ সম্পাদক: মাওলানা খাইরুল ইসলামপ্রশিক্ষণ সম্পাদক: মুফতি আবু জাফর মুহাম্মাদ সালেহ মিয়াজী দাওয়াহ ও জনশক্তি বিষয়ক সম্পাদক: আলহাজ্ব মাওলানা নূর হুসাইন আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: হাফেজ মাওলানা এডভোকেট মোঃ আব্দুল্লাহ ছাত্রী ও মহিলা ইউনিট বিষয়ক সম্পাদক: মাওলানা নজরুল ইসলামত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: আলহাজ্ব মুহাম্মাদ বাবুল হোসেন হাওলাদার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মাওলানা আব্দুর রশিদ মিজি নির্বাচন ও জনপ্রতিনিধি বিষয়ক সম্পাদক: মুহাম্মদ ইকবাল হোসেন হাওলাদার।এছাড়া সহ-প্রচার সম্পাদক মাওলানা মিনহাজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ডি এম গোলাম সারওয়ার, সহ-অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ দেলোয়ার হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুজ্জম্মিল হাসান মমতাজ, সহ-দাওয়াহ ও জনশক্তি বিষয়ক সম্পাদক মুফতি নাজমুল হাসান কাশেমী, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট বিষয়ক সম্পাদক ডাক্তার মুহাম্মাদ জহুরুল ইসলাম এবং সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি বিষয়ক সম্পাদক ডাক্তার মুহাম্মাদ সিদ্দিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আলহাজ্ব মোঃ আব্দুল মালেক, আলহাজ্ব মুঃ নজরুল ইসলাম, জনাব মোঃ আব্দুর রহমান মোল্লা, আলহাজ্ব মুহাম্মাদ ওমর ফারুক, মুহাম্মদ আনিসুর রহমান খান, মুহাম্মদ ইসমাঈল হোসেন, সৈয়দ সারোয়ার হাসান, আলহাজ্ব মাসুদ হাওলাদার রিপন, মুহাম্মাদ ইসমাইল হোসেন সোহাগ, মুহাম্মদ আরিফুল ইসলামসহ অন্যরা।এছাড়া সাংগঠনিক, দপ্তর ও অর্থ বিষয়ক সদস্য হিসেবেও বিভিন্ন নেতাকর্মীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।