শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ২৫ আগষ্ট ২০২৬ইং বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়ে ফ্যামেলী সমাবেশ অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক শুভ রায় সুমন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিরাপদ সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, সহকারী প্রধান শিক্ষক হেলাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক শাবুল আহমদ। সভা পরিচালনা করেন সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী লেবাছ উদ্দিন। অনুষ্ঠানে শতাধিক মা উপস্থিত ছিলেন। সভায় ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, বাল্য বিয়ে, পুষ্টি, শিক্ষা, ডেংগু রোগ, নির্বাচন, নারী বাস, সহ অন্যান্য বিষয়ে নিয়ে আলোচনা হয়। এছাড়াও একই দিন দক্ষিন মধুরাই গ্রামে রুমানা বেগম এর সভাপতিত্বে, উত্তর মধুরাই গ্রামে লাভলী বেগম এর সভাপতিতেত্ব, চক দৌলতপুর গ্রামে সুমনা বেগম এর সভাপতিত্ব পৃথক ৩টি উঠান বৈঠক অনুষ্টিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাব সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক শুভ রায় সুমন, বিশষ অতিথি হিসাবে নিরাপদ সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন বক্তব্য রাখেন।