প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিনের পিতার ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন
মোঃ রাসেল আহমেদ নেত্রকোনা প্রতিনিধি ||
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিনের পিতার ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফনমোঃ রাসেল আহমেদ নেত্রকোনা প্রতিনিধি:- নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা এবং সাবেক পুলিশ কর্মকর্তা ও বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠানের পিতা হাজী মোহাম্মদ আলী খান পাঠান আর নেই।গত সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।মরহুম হাজী মোহাম্মদ আলী খান পাঠানের জানাজা মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।পরিবারের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ