ওসমানীনগর প্রতিনিধি ||
ওসমানীনগর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শরীফ চৌধুরী সম্পাদক রনিক পালওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক ডেসটিনি ও নিউজ বাংলা’র ওসমানীনগর প্রতিনিধি শরীফ আহমদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের ওসমানীনগর প্রতিনিধি রনিক পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ২৪ আগষ্ট ২০২৬সোমবার রাতে উপজেলার তাজপুরে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মলয় চক্রবর্তী, সহ-সভাপতি মো. আব্দুস শহিদ, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খাঁন ইমন, দপ্তর সম্পাদক মাছুম আহমদ, প্রচার সম্পাদক সঞ্জব আলী সাকিব এবং সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাশ।কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ ফয়ছল আহমদ ও শাহাব উদ্দিন শাহিন। সদস্য হিসেবে রয়েছেন নাজমুল ইসলাম, জুয়েল আহমদ, মিলাদ আহমদ, আব্দুর রকিব আনু, হাবিবুর রহমান বাবুল, ওয়েছ মিয়া, হাবিবুর রহমান উজ্জল ও ময়নুল ইসলাম।সাধারণ সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং ওসমানীনগরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরতে প্রেসক্লাবের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।নবনির্বাচিত সভাপতি শরীফ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রনিক পাল প্রেসক্লাবের সকল সদস্যের সহযোগিতা কামনা করে বলেন, ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ওসমানীনগরের মানুষের কথা আরও জোরালোভাবে গণমাধ্যমে তুলে ধরাই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য।