শাহাব উদ্দিন শাহিন ||
২৭ আগষ্ট ২০২৬ইং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট জেলা নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন কে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি গ্রহন করেন জেলা খাদ্য নমুনা সংগ্রহ সহকারী, তাসমিয়াহ হক রিয়া। এ সময় উপস্থিত ছিলেন সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর নির্বাহী পরিচালক, এডাব সদস্য মো আব্দুল হামিদ, সেলেট সদরে কর্মরত এনজিও এইচ.ডি.ও নির্বাহী পরিচালক, এডাব সভাপতি মনসুর আলম, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় কর্মরত এনজিও নিরাপদ এর নির্বাহী পরিচালক, এডাব সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সিলেট সদরে কর্মরত এনজিও সুবাস এর নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন উপস্থিত ছিলেন। পরে তারা জেলা খাদ্য কর্মকর্তার সাথেও মত বিনিময় করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কর্তৃক প্রনীত খসড়া নিরাপদ খাদ্য প্রবিধানমালা ২০২৬ বাস্তবায়নের জন্য দাবী জানানো হয়।