মহিউদ্দিন বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ||
বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছামহিউদ্দিন বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ।। বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে শিক্ষক নেতৃবৃন্দ বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পক্ষে উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন, মো. আবু মূসা জীবন, মো. আবদুল্লাহ আল মামুন, মো. গিয়াস উদ্দিন, মো. সুমন ও মো. মোশারফ হোসেন।শুভেচ্ছা গ্রহণ করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ, দপ্তর সম্পাদক মো. সাফি, পাঠাগার সম্পাদক মো. রেজাউল করিম রাজু এবং কার্যনির্বাহী সদস্য মো. তাজুল ইসলাম ও মো. মহিউদ্দিন।এ সময় শিক্ষক নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বুড়িচংয়ের সাংবাদিকতা ও জনস্বার্থে প্রেসক্লাব আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসক্লাবের নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন তারা।