দেবব্রত পাল বাপ্পী, লাকসাম ||
লাকসামে জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচী উদ্বোধনদেবব্রত পাল বাপ্পী, লাকসাম:- কুমিল্লার লাকসামে শনিবার (২৯) আগষ্ট সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনের হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা শাখার উদ্যোগে ৩’শ জন ফ্রিতে সুন্নাতে খৎনা কর্মসূচী ২০২৬’র শুভ উদ্বোধন করা হয়েছে। লাকসাম পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির জয়নাল আবদীন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের শুরু সদস্য ও সেক্রেটারী কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোট কুমিল্লা এডভোকেট বদিউল আলম সুজনসহ লাকসাম পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সুন্নাতে খৎনা কমিটি সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে অভিভাবকগণ শিশুদের নিয়ে আসেন পাইলট উচচ বিদ্যালয় মাঠে। বিশেষজ্ঞ ডাক্তারগণের তত্ত্বাবধানে সুন্নতে খৎনা করা হয়। প্রতিটি ওয়ার্ড এর বুথ থেকে রেজিঃ এর মাধ্যমে স্লিপ দেয়া হয়। শিশু অভিভাকদের সাথে আলাপ করে জানা যায়, মেয়র প্রার্থী সুজন সাহেবকে ধন্যবাদ জানাই এই সুন্দর ও ব্যাতিক্রমী আয়োজনটি করার জন্য। কমিটির লোকজন আরও জানায়, যে সকল শিশুদের সুন্নতে খৎনা করেছেন তাদের জন্য গিফট ব্যবস্থা করা হয়েছে এবং ঔষধের সু-ব্যবস্থা রয়েছে।