মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ||
গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিতমকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গফরগাঁও উপজেলা কর্তৃক এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে "এ+ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ২৯ আগস্ট শনিবার গফরগাঁও পৌর সদরে অবস্থিত মাইনুদ্দিন কমিউনিটি সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মুঈন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও উপজেলা।প্রধান আলোচক ছিলেন আব্দুল্লাহ আল মিনহাজ, ডাকসু স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ রিমন, সভাপতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সৈকত আলী, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ জেলা।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন একরাম উল্লাহ, জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী, গফরগাঁও পৌরসভা এবং মাওলানা এমদাদুল হক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিণ গফরগাঁও উপজেলা।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বক্তব্য প্রদান করে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গফরগাঁও উপজেলা।অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কুরআন শরীফ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।.