মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি ||
মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসকমোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদনে সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত পাঁচ বছর মেয়াদি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।এ সময় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “একটি গাছ, একটি প্রাণ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতেই শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হচ্ছে।”তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যদি নিজেদের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।চারা বিতরণকালে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পরে জেলা প্রশাসকসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।