শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃকনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সাথে মত বিনিময় করেছেন কেন্ত্রীয় কমিটির সভাপতি, সাবেক সচিব, এ এইচ এম সফিকুজ্জামান। ৩১ আগষ্ট ২০২৬ইং সিলেট মেন্দীবাগস্থ জনকল্যাণ ভবনে সিলেট ক্যাব অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ক্যাব সভাপতি, কেন্দ্রীয় সহ সভাপতি জামিল চৌধুরী। ক্যাব সিলেট সাধারন সম্পাদক মহি উদ্দিন চৌধুরীর পরিচালনায় আলোচনায় অংশ গ্রহন করেন সাংবাদিক ইকবাল কবির, ছিদিকুর রহমান, প্রবাসী আশিক চৌধুরী, রিয়াজ উদ্দিন আহমদ, আনোয়ার চৌধুরী, কামাল উদ্দিন আহমদ, শিলু মিয়া, আবুল আমিন, আলী আশরাফ চৌধুরী, শাহনাজ কুলসুম আরা, আবু সাইদ, বালাগঞ্জ ক্যাব সভাপতি শাহাব উদ্দিন শাহিন, সদস্য জিহাদ আহমদ, ওসমানীনগর ক্যাব সদস্য সালমা বেগম, তানিয়া ফারজানা, বিশ্বনাথ পৌর ক্যাব সাধারন সম্পাদক বদরুল ইসলাম, বিশ্বনাথ ক্যাব সভাপতি হোসেন আহমদ শাহিন, সদস্য স্বপ্না শাহিন, সমাজসেবক রিপন হাসান মাহমুদ, হাসিনা বেগম, জকিগঞ্জ ক্যাব সভাপতি সৈয়দ আছলাম হোসেন, সাধারন সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সমাজ সেবক আব্দুল হামিদ, সাকিলা ফেরদৌস, কানাইঘাট ক্যাব সদস্য নাহিদুল ইসলাম চৌধুরী, বিয়ানী বাজার ক্যাব সদস্য নাসরিন বেগম, গোলাপগঞ্জ ক্যাব সদস্য রোকশানা বেগম, দক্ষিন সুরমা ক্যাব সদস্য আকলিমা বেগম, দুপুরে ২য় পর্বে কেন্ত্রীয় কমিটির সভাপতি, সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান মত বিনিময় করেন সিলেটে এনজিও নির্বাহী পরিচালকদের সঙ্গে। এতে সভাপতিত্ব করেন আইডিয়া নির্বাহী পরিচালক নজমুল হক। নিরাপদ নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিরাই জনকল্যান এর নির্বাহী পরিচালক, বিভাগীয় ক্যাব সভাপতি জামিল চৌধুরী। সভার শুরুতে অতিথিদের কে ফুল দিয়ে বরন করা হয়। আলোচনায় অংশ গ্রহন করেন এওয়ার্ড নির্বাহী পরিচালক এ কে এম আজাদ, এওয়ার্ড প্রোগ্রাম হেড ফারুক আহমদ, এস ডি এস (জকিগঞ্জ) নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, সদস্য সাকিলা ফেরদৌস, এইচ.ডি.ও (সিলেট সদর) নির্বাহী পরিচালক মনসুর আলম, রিডো বাংলাদেশ (সিলেট সদর) নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দিন, সুবাস (সিলেট) নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন, সুবাস যুব সংস্থার (জকিগঞ্জ) সদস্য নাহিদুল ইসলাম চৌধুরী, সবুজ বাংলা (বিশ্বনাথ) নির্বাহী পরিচালক বদরুল ইসলাম, এভারগ্রীন (বিশ্বনাথ) নির্বাহী পরিচালক রিপন হাসান মাহমিদ, বিশ্বনাথ নারী ফোরাম (বিশ্বনাথ) নির্বাহী পরিচালক হাসিনা বেগম, বিশ্বনাথ যুব সমিতি সভাপতি স্বপ্না শাহিন, নিরাপদ (বালাগঞ্জ) সদস্য জিহাদ আহমদ, নিরাপদ সেবা যুব সমিতি (ওসমানীনগর) তানিয়া ফারজানা, সালমা বেগম। সভায় শাহাব উদ্দিন শাহিন কে কডিনেটর এবং সৈয়দ আছলাম হোসেন ও বদরুল ইসলাম কে সহ কডিনেটর করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি উপ গঠন করা হয়। কমিটির পরবতী সভা ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। অনুষ্টান শেষে এনজিও নেতৃবৃন্দ “সুবাস” কার্যালয় পরিদর্শন করেন। সুবাস নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।