মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক জুবের, সদস্য সচিব হাবিবজাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে আবু ওমর জুবেরকে আহ্বায়ক এবং মো. হাবিবুর রহমান তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে।কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু হানিফ সাদিক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে জাকারিয়া আহমেদ মিরাশিকে। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে উজ্জল হোসেন এবং সংগঠক হিসেবে সৈয়দ কামিল আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।নবগঠিত কমিটির আহ্বায়ক আবু ওমর জুবের ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান তালুকদার এক যৌথ বিবৃতিতে বলেন, “জকিগঞ্জে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক উত্থান হবে। আমরা ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আজাদির চেতনাকে ধারণ করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা শাখা কাজ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।এছাড়া তারা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সত্য ও ন্যায়ের আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল ও আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ আরও বলেন, “আমাদের এই নতুন রাজনৈতিক পথচলায় জকিগঞ্জের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করি। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।”নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জকিগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী ছাত্রসংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।