শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ৩১ আগষ্ট ২০২৬ইং নিরাপদ খাদ্য নিশ্চিত করনে সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা কে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিটিজেন নেটওয়াক এর সহযোগি সংগঠন, সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর উদোগে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর নির্বাহী পরিচালক, এডাব সদস্য মো আব্দুল হামিদ, সিলেট সদরে কর্মরত এনজিও এইচ.ডি.ও নির্বাহী পরিচালক, এডাব সভাপতি মনসুর আলম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কর্তৃক প্রনীত খসড়া নিরাপদ খাদ্য প্রবিধানমালা ২০২৬ বাস্তবায়নের জন্য দাবী জানানো হয়। এর পূর্বে ২৭ আগষ্ট ২০২৬ইং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিলেট জেলা নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন কে স্মারকলিপি প্রদান করা হয়।