প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বালাগঞ্জে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ শুরু
শাহাব উদ্দিন শাহিন ||
শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ২ মাসব্যাপী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ ইং এর উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ। বালাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (পিআরএল) একেএম আহাম্মদ উল্লাহ সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান এর পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রশিক্ষক সাজিদুর রহমান, বিভাগীয় যুব পদক প্রাপ্ত শাহাব উদ্দিন শাহিন, প্রশিক্ষণার্থী এমাদ উদ্দিন। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপলস অব বাংলাদেশ (টেকাব) ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ ভ্যানে আয়োজিত ২ মাসব্যাপী এ প্রশিক্ষণে ২০ জন যুবক ও ২০ জন যুবা অংশ গ্রহন করছেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কে মডিউল, ব্যাগ, ও যাতাযাত ভাতা প্রদান করা হবে। কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং ২মাস ব্যাপী প্রশিক্ষন এর উদ্বোধনী সভায় প্রধান অতিথি বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ বলেন তথ্য প্রযুক্তি কম্পিউটার বিষয়ে বেশী করে জ্ঞান লাভ করার জরুরী।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ