বি এস নিউজ24

রাজধানীসহ দেশের বিভিন্ন তেলের পাম্পে জ্বালানি তেলের তীব্র সংকট

রাজধানীসহ দেশে তেলের পাম্পে তীব্র জ্বালানি তেলের সংকট, মন্ত্রী বলছেন রিজার্ভ আছে কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র । রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না সাধারণ মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা । সকাল থেকে রাত পর্যন্ত পাম্পগুলোর সামনে লম্বা সারি লক্ষ্য করা যাচ্ছে। মোটরসাইকেল প্রাইভেটকার সিএনজি ও পরিবহন শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় খালি হাতেই ফিরে যাচ্ছেন। এতে করে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে বেড়েছে গণপরিবহনের সংকটও । অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। জ্বালানি মন্ত্রণালয়ের দাবি পর্যাপ্ত রিজার্ভ মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে মাঠপর্যায়ের বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে । বিশ্লেষকরা মনে করছেন সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতা, মজুদ ব্যবস্থার অসামঞ্জস্য এবং কিছু ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণেই এই সংকট তৈরি হতে পারে। পাশাপাশি হঠাৎ চাহিদা বেড়ে যাওয়াও পরিস্থিতিকে আরও জটিল করে   তুলেছে । এদিকে সাধারণ মানুষের প্রশ্ন যদি সত্যিই পর্যাপ্ত তেল মজুদ থাকে তাহলে পাম্পে গিয়ে কেন তা পাওয়া যাচ্ছে না? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর না মেলায় ক্ষোভ বাড়ছে জনমনে । বিশেষজ্ঞরা দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, কঠোর নজরদারি স্বচ্ছ বিতরণ ব্যবস্থা এবং জবাবদিহিতা নিশ্চিত করা না হলে এই সংকট দীর্ঘায়িত হতে পারে । সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন তুলছেন এই দুর্দশার শেষ কোথায় ? দ্রুত সমাধান না এলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । 

রাজধানীসহ দেশের বিভিন্ন  তেলের পাম্পে জ্বালানি তেলের তীব্র সংকট